Health Camp _ রমজানে স্বাস্থ্য সচেতনতা

রমজানে স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য রক্ষায় রমজান পালন অপরিহার্য কিন্তু ডায়াবেটিস রোগী, প্রবীন, গর্ভবতী মা অথবা ওষুধ সেবন করছেন এমন অনেকের জন্য রমজান পালনে নিতে হয় বাড়তি সতর্কতা। রমজানের সেহেরী ও ইফতারের খাদ্য তালিকাও হওয়া উচিত পুষ্টি সম্মত। বিগত ২১ সে মার্চ, ইপিলিয়ন ফাউন্ডেশন পরিচালিত “ই-সেবা” স্বাস্থ্য কেন্দ্রে "রমজানে স্বাস্থ্য সচেতনতা" হেলথ ক্যাম্পের মাধ্যমে নারায়ণগঞ্জের নবীগঞ্জবাসীর কাছে সুস্থভাবে রমজান পালনের দিক নির্দেশনা তুলে ধরা হয় । হেলথ ক্যাম্পটিতে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা কর্মশালা এবং ডাক্তারের পরামর্শ। চিকিৎসা থেকে প্রতিরোধই উত্তম, তাই আসুন রোজার আগে সবাই স্বাস্থ্য সচেতনতার বিষয় জেনে নিয়ে পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করি ।